অগাস্টের প্রথম আট দিনে রেমিট্যান্স ৪২.৯ শতাংশ বৃদ্ধি
ওয়েভ রিপোর্ট
১০ আগস্ট, ২০২৬
চলতি অগাস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে আসা ৬৪০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৪২.৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬-৮ অগাস্ট পর্যন্ত তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩.৭৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩.১১৮ বিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ-সময়ে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ; যা বিদেশে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ধারাবাহিক দৃঢ় আয় প্রবাহের প্রতিফলন।