এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১০ আগস্ট, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১০ অগাস্ট) সকাল ১০টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এ-সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এরপর বেলা ১০টা থেকেই একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

এ-বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

 

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

 

সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

 

উল্লেখ্য, গত বছর পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সে-হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ পরীক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ১৯ হাজার ৯ জন।

 

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি:

 

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।


এসএমএস পদ্ধতি:

মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতিতে ১৬২২২ (16222) নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর ১৬১৪০ (16140) যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল নম্বর থেকে 16140 অথবা 16222 নম্বরে এসএমএস (SMS) পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে।


সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।


মাদ্রাসার ফল দেখা যাবে যেভাবে:


মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।


কারিগরির ফল যেভাবে দেখা যাবে:


এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

 

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে-না।

Share this article

https://mail.thewave24.com/view/1536/news

© 2026 TheWave24. All rights reserved.