বাবার চিরবিদায়ের রাতেও ফুটে উঠলো লিও’র শ্রেষ্ঠত্ব


শেখ: শ্রাবন অনিক

শেখ: শ্রাবন অনিক

০৯ আগস্ট, ২০২৬

বাবার চিরবিদায়ের রাতেও ফুটে উঠলো লিও’র শ্রেষ্ঠত্ব

জার্সিটা খুললেন রদ্রিগো ডি পল। কিছু মুহূর্তের জন্য ইন্টার মায়ামির ম্যাচে যেন ফিরে আসলেন স্বয়ং লিওনেল মেসি। বাবা হোর্হে মেসির চিরবিদায়ের রাতেও যেন পুরো ফুটবল বিশ্ব এক হয়ে গেয়ে উঠলো লিওনেল মেসি, অর্থাৎ – বাবার ‘লিও’র শ্রেষ্ঠত্বের জয়গান। তা হওয়ারই তো কথা! লিগস কাপে যখন ডি পল সতীর্থের প্রতি শ্রদ্ধার এমন দৃষ্টান্ত স্থাপন করলেন, ঠিক তখনই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এলো আনুষ্ঠানিক শোকবার্তা। অন্যদিকে, বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু-তেও দেখা গেল এক বিরল শ্রদ্ধাঞ্জলি।

 

টিভি স্ক্রিনে বারবার ভেসে উঠছিল একজন মানুষের ছবি। না, তিনি বার্সেলোনার কোনো কিংবদন্তি ফুটবলার নন; ক্যাম্প ন্যু-এর সবুজ গালিচায় ফুটবল পায়ে কোনোদিন নামেনওনি। তবুও আজ ক্যাম্প ন্যু শোকে স্তব্ধ!

 

রিয়াল মাদ্রিদ-শিবির থেকেও জানানো হয়েছে গভীর সমবেদনা।

 

ভেবে দেখুন – যে মানুষটি নিজে কোনো পেশাদার ফুটবলার নন, ফিফা কিংবা কোনো ক্লাবের শীর্ষ কর্মকর্তাও নন; তবুও পুরো দুনিয়া আজ তাঁর বিয়োগব্যথায় বিহ্বল! ফুটবল ইতিহাস কি আগে কখনো এমন দৃশ্য দেখেছে?

 

ফুটবল ডিকশনারির পাতা তন্নতন্ন করে খুঁজলেও হয়তো এমন ইতিহাসের নজির মিলবে-না। কারণটা আমাদের সবারই জানা। চর্মগোলকের যে-খেলা, তার অপর নামই তো এখন ‘মেসি’। বহু বছর পর কেউ যদি ফুটবল খেলাটির নাম বদলে একে ‘মেসির খেলা’ বলে আখ্যা দেয় – তবে নিশ্চয়ই খুব একটা ভুল বলা হবে-না। তাই তো মেসির পারিবারিক এই শোকে আজ স্তব্ধ পুরো ফুটবল-দুনিয়া।

 

মাঠে ডি পলের জার্সি খুলে সম্মান জানানো থেকে শুরু করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-শিবিরের শোকবার্তা – সবই যেন প্রমাণ করে ফুটবলে মেসির অবস্থান কতটা উঁচুতে।

 

হ্যাঁ, এটাই লিওনেল মেসি। বাবা হোর্হে মেসির চিরবিদায়ের বিষাদময় রাতেও বিশ্বফুটবল নতজানু হয়ে স্বীকার করলো তাঁর সর্বকালের শ্রেষ্ঠত্ব!

 

হোর্হে মেসি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি ক্লিনিকে ৮ অগাস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

Share this article

https://mail.thewave24.com/view/1535/news

© 2026 TheWave24. All rights reserved.