বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৯ আগস্ট, ২০২৬

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি রোববার (৯ অগাস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে টিনের নতুন ঘরের চাবি তাঁদের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী এ-সময় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাঁদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

 

এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন-অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

 

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্যায় জলাবদ্ধতায় এসব এলাকার শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।

 

প্রধানমন্ত্রী বাঁশখালীর কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

Share this article

https://mail.thewave24.com/view/1531/news

© 2026 TheWave24. All rights reserved.