বাবা হারালেন মেসি


শেখ: শ্রাবন অনিক

শেখ: শ্রাবন অনিক

০৮ আগস্ট, ২০২৬

বাবা হারালেন মেসি

ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা ও তাঁর দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি আর নেই। তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি ক্লিনিকে ৮ অগাস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, হোর্হে মেসি স্থানীয় সময় রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

 

কয়েকটি নির্মম শব্দে কি থমকে গেল লিওনেল মেসির পৃথিবী? একজন সন্তান যখন তাঁর মাথার উপরের পরম ছায়াদায়ী বটবৃক্ষকে হারায়, সেই শূন্যতা মাপার কোনো স্কেল এই বিশ্বে তৈরি হয়নি। কেবল তারাই বোঝেন এই যন্ত্রণার তীব্রতা, যারা অকালে বা অসময়ে হারিয়েছেন বাবার হাতের সেই আজন্মের আশ্বাস।

 

মেসির জন্য এই কষ্টের ক্ষত যেন আরও অনেক বেশি গভীর, অনেক বেশি দীর্ঘশ্বাসময়। শৈশবে রোজারিওর ধূলিমলিন গলিতে ছোট্ট পায়ে যার ফুটবল আঁকড়ে ধরা, সে তো এই বাবার হাত ধরেই। গ্রোথ হরমোনের জটিলতায় চিকিৎসকরা যখন এই ক্ষুদে জাদুকরের বেড়ে ওঠা নিয়ে আশার আলো নেভাতে বসেছিলেন, তখনও পরম বিশ্বাসে ছেলের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন একজন মানুষ – হোর্হে মেসি।

 

রোজারিও থেকে বার্সেলোনার নীল-মেরুন আঙিনা, কিংবা আর্জেন্টিনার জার্সিতে শত উথান-পতন আর আক্ষেপের রোলারকোস্টার – প্রতিটি বাঁকে মেসির ছায়া হয়ে দাঁড়িয়ে থেকেছেন তিনি। জয়ের মহোৎসবে দু’জনে যেমন মেতেছেন – বোবা কান্না আর আলিঙ্গনে, তেমনি অতল ব্যর্থতার গহ্বরে যখনই ডুবেছেন মেসি, বাবার বুকেই খুঁজে নিয়েছেন আবার – নতুন করে শুরুর সঞ্জীবনী শক্তি। বিশ্বমঞ্চে তিনি শত কোটি মানুষের নায়ক হতে পারেন, কিন্তু এই মানুষের কাছে তিনি ছিলেন সেই একই পরম আদরের 'লিও'।

 

বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ও পরম বন্ধুকে হারানোর এই শূন্যতা যেকোনো মানুষের হৃদয়কে চূর্ণবিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। বাবার হাত ধরে স্বপ্নের পথে চলা শুরু করা ছেলেটি আজ ইতিহাসের শীর্ষে দাঁড়িয়ে, কিন্তু সেই পথ দেখানোর কারিগরই আজ নীরব।

 

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় না-ফেরার দেশে চলে গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি; যে-সময়ে তাঁর বয়স ছিল ৬৮ বছর!

Share this article

https://mail.thewave24.com/view/1516/news

© 2026 TheWave24. All rights reserved.