ওটিটিতে নতুন ছয় রিলিজ


ওয়েভ গ্ল্যাম

ওয়েভ গ্ল্যাম

০৮ আগস্ট, ২০২৬

ওটিটিতে নতুন ছয় রিলিজ

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিতই আসছে নতুন কনটেন্ট। অগাস্ট-সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাওয়া নতুন এসব কনটেন্টের মধ্যে রয়েছে চলচ্চিত্র, সিরিজ ও সীমিত দৈর্ঘ্যের ছবি – যেগুলোতে দর্শকরা বৈচিত্র্যময় কাহিনী ও চমৎকার অভিনয়শৈলী উপভোগ করতে পারবেন। কয়েকটি এখানে তুলে ধরা হলো:

 

‘পেইন্ট অন ড্রাই লিফ’
সীমিত দৈর্ঘ্যের ‘পেইন্ট অন ড্রাই লিফ’ সিনেমাটি ‘চরকি’তে মুক্তি পেয়েছে। এটির নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ। ‘পেইন্ট অন ড্রাই লিফ’ একটি অতিবাস্তব পৃথিবীর গল্প, যেখানে ভালোবাসা, আশা ও ধ্বংসের মুখেও মানুষের অদম্য টিকে থাকার ইচ্ছা ও লড়াইয়ের কথাই উঠে এসেছে। এই কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

 

‘মালিক’
‘উৎসব’-এ এসেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি গত ঈদ-উল-আজহায় মুক্তি পেয়ে বেশ আলোচিত হয়েছিল। ‘মালিক’ অ্যাকশন ঘরানার সিনেমা। এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে যায়। সেই ‘মালিক’ চরিত্রে রয়েছেন আরিফিন শুভ।

 

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
‘চরকি’তে আসছে আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এতে অভিনয় করেছেন – ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভির অপূর্ব প্রমুখ।

 

‘রঙিন সুরমা’
রিয়াজুল হক ইমরান পরিচালিত এবং আফজাল হোসেন ও আফসানা মিমি অভিনীত ‘রঙিন সুরমা’ চরকিতে আগামী ১৩ অগাস্ট মুক্তি পাবে। ‘রঙিন সুরমা’ একটি মিথ্যা, অসংখ্য চিঠি, আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে।

 

‘ফাইসা গেছি’
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ মুক্তি পাবে ২০ অগাস্ট। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি। এটি নির্মিত হয়েছে, একজন উবার চালকের বিচিত্র মানুষের মুখোমুখি হওয়ার মাধ্যমে সুযোগ ও অপরাধের পার্থক্য বোঝার উপলব্ধি নিয়ে।

 

‘অ্যানি’
‘আইস্ক্রিন’-এ আগামী সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে আব্দুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত মিনিসিরিজ ‘অ্যানি’। এটি বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন – ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা প্রমুখ।

Share this article

https://mail.thewave24.com/view/1511/news

© 2026 TheWave24. All rights reserved.