ঢাকায় চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৮ আগস্ট, ২০২৬

ঢাকায় চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন। তিনি শনিবার (৮ অগাস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এই সমাবেশ উদ্বোধন করেন।

 

প্রধানমন্ত্রী এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ-সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। তারেক রহমান এরপর জাতীয় সঙ্গীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন।

 

চিকিৎসক সমাবেশ শুরুর আগে তাঁরা শান্তির দু’টি পায়রা উড়িয়ে দেন।

 

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতা ও চিকিৎসকবৃন্দ।

Share this article

https://mail.thewave24.com/view/1508/news

© 2026 TheWave24. All rights reserved.