উরুগুয়ের অন্তর্বর্তী কোচ দিয়েগো ফোরলান


ওয়েভ স্পোর্টস

ওয়েভ স্পোর্টস

০৮ আগস্ট, ২০২৬

উরুগুয়ের অন্তর্বর্তী কোচ দিয়েগো ফোরলান

২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী দিয়েগো ফোরলান উরুগুয়ের জাতীয় ও অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) বৃহস্পতিবার (৬ অগাস্ট) জানায়, অন্তর্বর্তী কোচ হিসেবে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

 

এক বিবৃতিতে এইউএফ জানিয়েছে, “ঘরে ফিরছেন ফোরলান। ৪৭ বছর বয়সী ফোরলান সিনিয়র জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করবেন।” তিনি মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হলেন।

 

ফোরলান ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন।

 

ফোরলান ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এবং ২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। এর মধ্যে, স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কাটানো সময় ছিল ফোরলানের জন্য সবচেয়ে বেশি স্মরণীয়।

 

তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের ক্লাব পেনারোল ও আতেনাসের কোচের দায়িত্ব পালন করেছেন।

Share this article

https://mail.thewave24.com/view/1507/news

© 2026 TheWave24. All rights reserved.