বার্সায়ই কি হবে ‘স্পাইডার ম্যান’-এর ঠিকানা?


শেখ: শ্রাবন অনিক

শেখ: শ্রাবন অনিক

০৬ আগস্ট, ২০২৬

বার্সায়ই কি হবে ‘স্পাইডার ম্যান’-এর ঠিকানা?

আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ নিজের ভবিষ্যৎ নিয়ে এবার এক ভীষণ কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন । স্পষ্টভাষী এই ‘স্পাইডার ম্যান’ অ্যাটলেটিকো মাদ্রিদকে সোজা ভাষায় জানিয়ে দিতে চান তাঁর ইচ্ছার কথা – তিনি পাড়ি জমাতে চান স্বপ্নের ক্লাব বার্সেলোনাতে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বিশ্বজয়ী ফরোয়ার্ড আগামী ১০ অগাস্ট বর্তমান ক্লাবকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। তাহলে কি ক্যাম্প নিউ-ই হতে চলেছে তাঁর নতুন ঠিকানা?

 

একটি বিশেষ জার্সি গায়ে জড়ানোই ছিল এই তরুণের আজীবনের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বুকে ধরেই তিনি হেঁটেছেন এতদূর। কিন্তু বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের নিয়ম ও ক্লাবের কড়াকড়ির এক ‘জেলখানায়’ যেন আটকে আছেন তিনি। ক্যাটালান ক্লাব বার্সেলোনা বড় অঙ্কের প্রস্তাব দিলেও তা এক বাক্যে প্রত্যাখ্যান করেছে অ্যাটলেটিকো। ফলে ক্লাবের নিয়মের মারপ্যাচে পড়ে তাঁর হাত যেন প্রায় বাধা।

 

এখন ২৫ বছর বয়সী এই তারকার সামনে পথ একটাই – কঠিন সিদ্ধান্ত নেওয়া। স্প্যানিশ পত্রিকা ‘লাউ-ব্লাউগ্রানার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, আলভারেজ সেই সাহসী পথেই হাঁটতে চলেছেন এবং নিজের বর্তমান ক্লাবকে এবার কড়া বার্তা দিতে প্রস্তুত।

আগামী ১০ অগাস্ট লাল-সাদাদের অনুশীলনে যোগ দিয়েই ক্লাবকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তিনি, তবে তা অবশ্যই সম্পূর্ণ সম্মান বজায় রেখেই।

 

খবরটি যদি সত্য হয় এবং আলভারেজ স্পষ্টভাবে নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ নিশ্চিতভাবেই বড় ভাবনায় পড়ে যাবে।

 

যদিও ক্লাবটি আইনি মারপ্যাচে তাঁকে ছেড়ে দিতে বাধ্য নয়, তবুও একজন ফুটবলারের সুনির্দিষ্ট ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁকে আটকে রাখা বোকামি ছাড়া আর কিছু নয়। আলভারেজ যদি এই সাহসী সিদ্ধান্ত নিতে সফল হন, তবে খুব শীঘ্রই ক্যাম্প নিউ-ই হতে চলেছে তাঁর নতুন আস্তানা।

 

এখন দেখার অপেক্ষা – সত্যিই কি সম্ভব হবে আলোচিত এই ‘আলভারেজ টু বার্সা’ ডিল?

Share this article

https://mail.thewave24.com/view/1490/news

© 2026 TheWave24. All rights reserved.