সিআর সেভেন এবার অভিনয়ে!
ওয়েভ গ্ল্যাম
২৭ জুলাই, ২০২৬
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ক্যারিয়ারের শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন। মাঠে হয়তো আর বেশিদিন দেখা যাবে-না তাঁকে। তবে এবার তাঁর কাছ থেকে এলাে একেবারে নতুন এক চমক – অভিনয় করবেন তিনি!
ব্রিটিশ ফুটবল নিয়ে নতুন একটি টেলিভিশন নাটক সিরিজে সিআর সেভেন শুধু অভিনয়ই করবেন-না, থাকবেন প্রযোজকের ভূমিকাতেও। এই সিরিজে রোনালদোর সঙ্গে থাকবেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি। গল্পটি অবশ্য কোনো ফুটবলারের জীবন নিয়ে নয়, এটি তৈরি হচ্ছে স্ট্যানলি ডাল্টন নামে এক কাল্পনিক ফুটবল এজেন্টকে ঘিরে।
এতে মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ড্যামিয়ান লুইস। আরও থাকবেন রেপার ডেভ এবং নতুন মুখ কার্লোটা বানাত।
ইতোমধ্যে লন্ডনের একটি স্টেডিয়ামে সিরিজটির শুটিং শুরু হয়েছে। রোনালদোর উপস্থিতিতে সিরিজটি যে রিলিজের আগেই সুপার-বাম্পার হিট হতে যাচ্ছে – তা হয়তাে আর বলার অপেক্ষা রাখে-না।
এবার দেখা যাক, অভিনয়ে ঠিক কতটা ভালো করতে পারেন সিআর সেভেন!